অনুসন্ধানী সাংবাদিকতা, নাকি তথ্যের বাণিজ্য
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
দিনে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, আর রাতে দুর্নীতিবাজের অন্দরমহলে?অনুসন্ধানী সাংবাদিকতা মানে সত্য উদঘাটন। কিন্তু অভিযোগ উঠছে,কিছু কথিত অনুসন্ধানী সাংবাদিক অন্যের সংগ্রহ করা তথ্য নিজের নামে প্রকাশ করছেন, আবার কেউ সেই তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তার কাছে পাঠিয়ে “মন্তব্য” নেওয়ার নামে ভিন্ন উদ্দেশ্যে যোগাযোগ করছেন। প্রশ্ন হলো, এটি কি সত্যিই সাংবাদিকতার নীতিগত প্রক্রিয়া, নাকি তথ্যকে কেন্দ্র করে কোনো গোপন সমঝোতার চেষ্টা?যদি তথ্যের বিনিময়ে দর-কষাকষি, সুবিধা আদায় বা আপসের অভিযোগ সত্য হয়, তবে সেটি শুধু সাংবাদিকতার নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করে না, জনগণের বিশ্বাসকেও ভেঙে দেয়। এটি কেবল সারসংক্ষেপ,অভিযোগ, তথ্য ও বিশ্লেষণসহ বিস্তারিত ধারাবাহিকভাবে দৈনিক সবুজ বাংলাদেশ এ প্রকাশ করা হবে।