মলম পার্টির খপ্পরে বৃদ্ধ, ৩ লাখ টাকা লুট বাসস্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় উদ্ধার

মলম পার্টির খপ্পরে বৃদ্ধ, ৩ লাখ টাকা লুট বাসস্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় উদ্ধার

Jun 8, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া, ধরখার বাসস্ট্যান্ড এলাকায় এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মলম পার্টির সদস্যরা ওই বৃদ্ধের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্যমতে, বাস থেকে নামিয়ে দেওয়ার পরপরই তিনি অজ্ঞান হয়ে যান এবং পরে তাকে বাসস্ট্যান্ড এলাকায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করেন।

বর্তমানে ওই বৃদ্ধ অচেতন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি।

তার আত্মীয়-স্বজনদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *