সরাইলে বালিশের ভেতরে অভিনব কায়দায় গাঁজা বহন, মাদক কারবারি গ্রেফতার

সরাইলে বালিশের ভেতরে অভিনব কায়দায় গাঁজা বহন, মাদক কারবারি গ্রেফতার

জাহাঙ্গীর আলম

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালিশের ভেতরে অভিনব কৌশলে গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

পরে তার সঙ্গে থাকা দুটি বালিশের ভেতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা প্রস্তুত করে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে সোহেল।

এ ঘটনায় সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *