বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ভয়াবহ দুর্নীতি, জড়িত জামাতের সুবিধাভোগী প্রকৌশলী মোঃ আবদুর রাজ্জাক।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ভয়াবহ দুর্নীতি, জড়িত জামাতের সুবিধাভোগী প্রকৌশলী মোঃ আবদুর রাজ্জাক।

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভূমি ও ইমারত শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবদুর রাজ্জাকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি এবং টেন্ডারবাজীর অভিযোগ উঠেছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্তের সময় প্রতিষ্ঠানটির একজন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, বারবার সতর্ক করা হলেও তার কোন পরিবর্তন না দেখে ২৩ মে ২০১৯ তারিখে তাকে শাস্তিমূলক বদলী করা হয় পাবনার ঈশ্বরদীর ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে। সেখানে বদলি হওয়ার পর তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কর্মকর্তার নামে মিথ্যা ও অমূলক অভিযোগ করতে থাকেন অফিসের সহকর্মীদের কাছে। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঊর্ধ্বতন নেতাদের সহযোগিতায় তৎকালীন দূর্নীতিগ্রস্ত সচিব এমদাদ উল্লাহ মিয়ানের নির্দেশে ২৯ এপ্রিল ২০২৫ তারিখে তিনি পুনরায় বদলি হয়ে আসেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভূমি ও ইমারত শাখায়। বদলী হয়ে এসে তিনি আগের চেয়েও ভয়ংকার এক দূর্নীতিবাজ হিসেবে আবির্ভূত হন। রাজ্জাকের এ সকল বিষয় নিয়ে কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-১ শাখা থেকে প্রশাসনিক অনিয়ম এবং নির্মাণ কাজের দূর্নীতির বিষয়ে মহাপরিচালকের কাছে প্রতিবেদন চাওয়া হলে তাঁর সঠিক জবাব মহাপরিচালক দিতে পারেননি। মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে, কাজের মান নিম্ন হওয়া সত্ত্বেও সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি সংশ্লিষ্ট ঠিকাদার, কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো রিপোর্টে কাজ শেষ দেখানো হয়েছে, যার প্রত্যেকটি বিষয় রাষ্ট্রীয় অপরাধ। এসব অপরাধ করার পরেও উপরন্ত তদন্তে আরো জানা যায়, তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আতাউর রহমানের সাথে যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। তদন্তে সহায়তাকারী একজন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আবদুর রাজ্জাককে কৃষি গবেষণার ইতিহাসে সর্বজন স্বীকৃত একজন ভন্ড, প্রতারক, ঘুষখোর অফিসার হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, জনাব রাজ্জাক সাবেক মহাপরিচালকে বিপদে ফেলতে ভূমি ও ইমারত শাখার নির্মাণ কাজের ত্রুটির তথ্য দুদকের কাছে দিয়ে, দুদক দিয়ে কৃষি গবেষণায় অভিযান চালিয়ে মূলত কৃষি গবেষণার সম্মানহানির মত অপ্রীতিকর ঘটনার অবতারণা করেন। আঞ্চলিক কার্যালয় থেকে বদলি হয়ে আসার তাগিদে তিনি মন্ত্রণালয়ে প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেন। এই কর্মকর্তা আরও মন্তব্য করেন, প্রকৌশলী মোঃ আবদুর রাজ্জাক এতটাই বেপরোয়া হয়ে গিয়েছেন যে তিনি নিজেই ঠিকাদারদের সাথে একান্তে লেনদেনের মিটিং করেন, কখনও কৃষিবিদ ইনস্টিটিউটে, কখনও বা উত্তরায়, যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সমগ্র কৃষি গবেষণা ইন্সটিটিউটে। প্রতিষ্ঠানটির একজন ঠিকাদার জানান, আবদুর রাজ্জাক বেআইনিভাবে ২৫% নিরাপত্তা জামানত ধার্য করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের ৫৬ লাখ টাকা বাজেয়াপ্ত করেছেন। তিনি জানান তাঁরা ইতিমধ্যে আইনী সহায়তা নিয়েছেন এবং তাঁরা ন্যায় বিচারের বিষয়ে আশাবাদী।

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, প্রকৌশলী মোঃ আবদুর রাজ্জাক ব্যক্তিগত জীবনেও নানাবিধ প্রতারনার সাথে জড়িত। কিছুদিন পরপর তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়, যা কিনা কৃষি গবেষণার ভাবমূর্তি নষ্ট করে। পিপিআর আইন জানেন বলে নিজেই জাহির করে কাজ দিচ্ছেন ৩য়, ৪র্থ সর্বনিম্ন দরদাতাকে, ফলে সরকারের লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। অতি সম্প্রতি বিএআরআই আঞ্চলিক কার্যালয় যশোর এবং ইশ্বরদী পাবনার ড্রেনেজ কাজের একটি কার্যাদেশ প্রদান করা হয় ডন এন্টারপ্রাইজ কে, যেখানে ডন এন্টারপ্রাইজ ৩য় সর্বনিম্ন দরদাতা ছিলেন। ফলে সরকারের প্রায় ১৭ লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে তদন্ত হিসাবে উঠে আসে। ১ম এবং ২য় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান দুটি খুবই খ্যাতি সম্পন্ন এবং কৃষি গবেষণায় তারা নিয়মিত কাজ করেন বলেও জানা যায়। আবদুর রাজ্জাক দায়িত্ব পাবার পর নির্মাণ কাজের ৬ টি টেন্ডার করেছেন, প্রত্যেকটি থেকেই NOA প্রদান করার আগে ঠিকাদারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন সহকরী প্রকৌশলী মেহেদী হাসানের মাধ্যমে। কাজ শুরুর আগেই এতো বড় অবৈধ লেনদেন এর চুক্তি হলে, ঠিকাদার মানসম্মতভাবে কাজ করবেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। রাজ্জাক কে অতি দ্রুত টেন্ডার কার্যক্রম বা টেন্ডার মূল্যায়ন কার্যক্রম থেকে অব্যহতি না দিলে তিনি সকল ঠিকাদারের কাছ থেকে অবৈধভাবে অগ্রিম টাকা নিয়ে যাবে, পরবর্তীতে কোনো কাজই সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। একজন কর্মচারী জানান, মেহেরপুর কার্যালয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট কাজের ঠিকাদার ২১ এপ্রিল ২০২৬ তারিখে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ মেহেদী হাসান কে ৫ লাখ টাকা ঘুষ দিয়েছেন। নির্মাণ কাজের সকল ঠিকাদার সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) কোন আইনের আওতায় নিয়ন্ত্রণ করেন, এ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এ বিষয়ে রাজ্জাক সাহেব বিভিন্ন লোকের কাছে আলাপ করেন “প্রিসিশন এগ্রিকালচার ল্যাব ভবন নির্মাণ কাজে ৬০০ টন নিম্নমানের পূর্বাচল রড ব্যবহার করার জন্য জোরালো তদবির করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহা. মাসুদুল হক (ঝন্টু)”। মূলত ঝন্টু ই সকল ঠিকাদারি কাজের তদারকি করেন, তিনি নামে মাত্র আছেন বলে দাবি করেন রাজ্জাক। সংশ্লিষ্টদের মতে আবদুর রাজ্জাক ভুয়া অভিজ্ঞতার সনদ দেখিয়ে চাকরির বয়স সীমা শেষ হলেও চাকরি বাগিয়ে নেন মোটা অংকের অর্থের বিনিময়ে। কৃষি মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্প PARTNER এ সকল প্রতিষ্ঠানের অগ্রগতি ৬০-৭০% হলেও বাংলাদেশ কৃষি গবেষণার অগ্রগতি মাত্র ৩০-৪০%, যা প্রতিষ্ঠানের জন্য মারাত্বক ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। এর ফলে ব্যাহত হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের মতো জাতীয় প্রতিষ্ঠানের মৌলিক কার্যক্রম। এ অবস্থা থেকে প্রতিষ্ঠানটিকে বাঁচাতে কৃষি মন্ত্রণালয়ের নিবিড় ও নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছেন সকলে।

 

মহাপরিচালক ড. আতাউর রহমান সাবেক ফ্যাসিস্ট মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের বিরুদ্ধে দুদকের মামলা চলমান থাকা সত্বেও পেনশনের যাবতীয় টাকা পরিশোধ করে দেন। এ সকল বিষয়ে ড. আতাউর রহমান কে বারবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই, ব্যাক ও করেন নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *