আশুগঞ্জ টোল প্লাজ মাইক্রোবাস হতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন গ্রেফতার

আশুগঞ্জ টোল প্লাজ মাইক্রোবাস হতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন গ্রেফতার

মস্তু মিয়া

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া

 

এপ্রিল ২৭/০৪/২০২৬ সময় সন্ধ্যা ৬.২৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন টোলপ্লাজা এলাকা হতে ০১টি মাইক্রোবাস আটক করে। মাইক্রোবাসটি তল্লাশী করে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

 

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:

১। সায়েদ আহমেদ জুমন

পিতা- মোঃ তারা মিয়া

মাতা- কমলা খাতুন

 

২। রিপক চন্দ্র ঘোষ

পিতা- গণেশ চন্দ্র ঘোষ

মাতা- পারুল রানী ঘোষ

উভয় সাং- আশরাফপুর

থানা- চুনারুঘাট

জেলা- হবিগঞ্জ

 

এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *