আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাই মালামাল উদ্ধার এবং ট্রাকসহ চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাই মালামাল উদ্ধার এবং ট্রাকসহ চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার

মস্তু মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

এপ্রিল ১২/০৪/২০২৬ সময় দুপুর ৩.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন টোলপ্লাজা এলাকা হতে ০১ টি ট্রাক আটক করে। ট্রাকটি তল্লাশী করে ০৫ (পাঁচ) ড্রাম গ্রসবিক তার উদ্ধারসহ ০২ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। আটককৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য ২৫,০০,০০০/-(পচিঁশ লক্ষ) টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। তামিম হোসেন (২৫)
পিতা- ওমর ফারুক
সাং-চর খলিফা,মিলন কাজী বাড়ী
থানা- দৌলতখান
জেলা- ভোলা

২। মোঃ তুষার রহমান পিন্স (২০)
পিতা- মুহাম্মদ বাচ্চু
মাতা- সুমা বেগম
সাং-জয়া, ওয়ার্ড নং-০৩, চৌকিদার বাড়ী
থানা- বোরহান উদ্দিন
জেলা- ভোলা

এবিষয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা ‍রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *