“বিশ্বনাথে পানির কল ঘিরে উত্তেজনা—মানবতার কাজে বাধা,ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

“বিশ্বনাথে পানির কল ঘিরে উত্তেজনা—মানবতার কাজে বাধা,ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

অফিস ডেস্ক :

সিলেটের বিশ্বনাথে বিশুদ্ধ পানির একটি টিউবওয়েলকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি।

মানবতার উদ্যোগে স্থাপিত পানির কল ব্যবহারে বাধা, হামলা এবং মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা।

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমানের অর্থায়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’ ৬টি অসহায় পরিবারের জন্য একটি গভীর টিউবওয়েল স্থাপন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে ওই পরিবারগুলোকে পানির ব্যবহারের অধিকার দেওয়া হয়।
তবে টিউবওয়েল স্থাপনের পরপরই গ্রামের আব্দুল জালাল নামে এক ব্যক্তি তিনটি পরিবারকে পানি নিতে বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও, বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করলে দেশীয় অস্ত্র নিয়ে মুরুব্বিদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, হামলার পর নিজের দোষ আড়াল করতে সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতোওয়াল্লি ও চ্যারিটি গ্রুপের কোষাধ্যক্ষ আতাউর রহমানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার জুমার নামাজের পর লামাকাজীর গোলচন্দ বাজারে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন।
এতে শত শত মানুষ অংশগ্রহণ করে এবং স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা

আমরা মানুষের কল্যাণে কাজ করি… এই অন্যায়ের বিচার চাই।”

পানির অপর নাম জীবন—এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”

এলাকাবাসীর দাবি—বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি নিয়ে তার যা বলেন বিস্তারিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *