আড়াইহাজারে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

অফিস ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদক সেবনের অভিযোগে রাফাত (৩০) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনরত অবস্থায় আটক হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে এই দণ্ড কার্যকর করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *