আখাউড়ায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ মাদক কারবারী গ্রেফতার।

আখাউড়ায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ মাদক কারবারী গ্রেফতার।

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

এপ্রিল ৬/০৪/২০২৬ আনুমানিক ৪:৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আখাউড়া পৌরসভাস্থ শান্তিনগর এলাকা হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। শাহীন খলিফা (২৪)
পিতা- মৃত অহিদ খলিফা
মাতা- মাজেদা বেগম
সাং-শ্যামনগর (খলিফা বাড়ী)

২। সারফিন জমাদ্দার প্রকাশ সাব্বির (২৩)
পিতা-মৃত মো: জালু মিয়া
মাতা- সালমা আক্তার
স্থায়ী সাং- তারাগন (জমাদ্দার বাড়ী)
থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণবাড়িয়া
বর্তমান ঠিকানা সাং-শ্যামনগর
উভয় পোষ্ট: কোড্ডা
থানা-ব্রাক্ষণবাড়িয়া সদর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

এ বিষয়ে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *