১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ।

১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ।

মস্তু মিয়া

জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ০৩ এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ২/৪/২০২৬ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এসআই মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে, এএসআই আছহাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স সহ কসবা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের পশ্চিম পাশে কসবা-নয়নপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের দখল থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল ও সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোহাম্মদ সায়মন (২২), পিতা আব্দুল হান্নান, এবং মো. সাঈম রানা (২৬), পিতা মাসুদ আলম।

কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানায়, উদ্ধারকৃত মাদক ও অটোরিকশা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *