কসবায় থানার পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার।

কসবায় থানার পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার।

অফিস ডেস্ক :

মার্চ ২৯/০৩/২০২৬ সময় দুপুর ১৫.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন বায়েক ইউনিয়নের কৈখলা এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করিয়া ১৭ (সতেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে বিকাল ১৭.১৫ ঘটিকায় অত্র থানাধীন কসবা পৌরসভাস্থ আড়াইবাড়ী এলাকা হতে ১৩৫ (একশত পয়ত্রিশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ০১নং আসামি জয়নাল আবেদীন প্রকাশ সবুজ এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১। মোঃ জয়নাল আবেদীন প্রকাশ সবুজ (৩৯)
পিতা- আবু আলী
মাতা- মিনারা খাতুন
সাং- কেউন্দা
থানা- চুনারুঘাট
জেলা-হবিগঞ্জ

২। বাবুল খা প্রকাশ বাবুল (২৫)
পিতা- বুলু খা
মাতা- আনোয়ারা প্রকাশ আনু বেগম
সাং- ছিলরচর খন্দকার বাড়ি
থানা- মাদারীপুর সদর
জেলা- মাদারীপুর।

৩। আঃ আলীম (৬০)
পিতা-মৃত ছিদ্দিক মিয়া
মাতা-নুরজাহান বেগম
সাং-দীগলদি পশ্চিম পাড়া (কবরস্থানে পশ্চিম পাশে)
থানা- মুরাদনগর
জেলা-কুমিল্লা
বর্তমান সাং-আলালের কান্দি
থানা- বাঙ্গরাবাজার
জেলা-কুমিল্লা।

এ-সংক্রান্ত কসবা থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *