মোটরসাইকেল যোগে মাদক বহন; ০৪ (চার) কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

মোটরসাইকেল যোগে মাদক বহন; ০৪ (চার) কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

অফিস ডেস্ক :

মার্চ ১৯/০৩/২০২৬ সময় সকাল ১০.৫০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি Pulsar 150 cc মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেলের আরোহীদ্বয়কে তল্লাশী করে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত উভয় আসামিদ্বয়ের বিরুদ্ধে ইতিপূর্বেএকটি করে মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ রুহুল আমিন (৩৫)
পিতা- মৃত ইউসুফ আলী
মাতা- শরীফা বেগম
গ্রাম- বিষ্ণুপুর

২। জহির মিয়া (২২)
পিতা- মৃত আব্দুল হাশেম
মাতা- নয়নতারা বেগম
সাং- দুলালপুর
উভয় থানা- বিজয়নগর
জেলা: ব্রাহ্মনবাড়িয়া

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *