আখাউড়ায় নারী মাদক কারবারী গ্রেফতার; ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার

আখাউড়ায় নারী মাদক কারবারী গ্রেফতার; ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার

অফিস ডেস্ক :

মার্চ ১৮/০৩/২০২৬ সময় দুপুর ০১. ৪৫ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় ধৃত আসামির বসতঘর হতে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০১ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামি ইতি বেগম এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। ইতি বেগম (৩০)
স্বামী- স্বপন চৌধুরী
মাতা- জাহানারা বেগম
সাং- রামধননগর
থানা- আখাউড়া
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্ত আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *