বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার

বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার

অফিস ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মার্চ বিকাল প্রায় ৪টা ৫০ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর দক্ষিণপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি হলুদ ও নীল রঙের ছোট পিকআপ চেকপোস্টের কাছে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত গাড়িটি ফেলে কৌশলে পালিয়ে যায়।

পরে পুলিশ পিকআপটি তল্লাশি করে ছোট-বড় সাইজের মোট ৩৮৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ প্রায় ১৯৯ দশমিক ৮৭৫ লিটার বলে জানায় পুলিশ।

উদ্ধার হওয়া মদ ও পিকআপটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *