গাজীপুরে ইট নামানোকে কেন্দ্র করে মুশফিকের উপর হামলা
সোহাগ রহমান:
গাজীপুর মহানগরের সদর থানা এলাকায় ইট নামানোকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মো. মুশফিকুর রহমান নামের এক ব্যক্তির ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় পূর্বেই সন্ত্রাসীদের ধারালো অস্র দিয়ে কোপানোর অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছিলেন ভুক্তভোগী এবং পরে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকেউও অবগত করেছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ভুক্তভোগী বাড়ী নির্মাণের জন্য ইট আনলে অভিযুক্ত মিজান ও তার অজ্ঞাতনামা সহযোগীরা ট্রাকে থাকা ইট নামাতে বাধা দেয় এবং পূর্বেও তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর হুমকি দিয়ে আসছিল। ভূক্তভোগী জানান, গত ০৬ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে ওই দিন রাত পৌনে দশটার দিকে সদর থানার গনি মুন্সিরটেক এলাকার জনৈক নুরু সাহেবের বাসার সামনে পৌঁছান মুশফিকুর। ঐ সময় পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে থাকা অভিযুক্ত মিজান সে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করায় মিজান ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম ও নীলাফুলো জখম করেন। ভুক্তভোগী চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসার সময় অভিযুক্ত ব্যক্তি সুযোগমতো তাকে খুন করে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে ভুক্তভোগী মুশফিকুর রহমান প্রশাসনের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত মিজানের সুনির্দিষ্ট বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো হদিশ বা মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।