আশুগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার জেলা আশুগঞ্জে থানায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণের রাজেশপুর এলাকার মাসুদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি এলাকার রাসেল এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোদারাঘাট এলাকার রুহুল আমিন। পুলিশ জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে।