সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ উঠেছে
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ উঠেছে। গত ২৮ জুলাই রেলওয়ে ভূমির ক্ষয়ক্ষতি রোধে বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে নির্মিত স্থাপনা প্রায় এক মাস সময়ের মধ্যে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এমন অবস্থায় প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও টনক নড়ছে না ওই ইজারাদারের। এতে একদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে রেলওয়ে ভূমি অপরদিকে জনবহুল ওই স্থানে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার পশুর হাটটি প্রায় ৪৪ লক্ষ ৬০ হাজার টাকায় এক বছর মেয়াদে সর্বোচ্চ দরদাতা হিসাবে ইজারাপ্রাপ্ত হন ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা হিজবুল বারী শিমুল। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত স্থানে হাটটি বসানোর কথা থাকলেও তার কোন তোয়াক্কা করছেন না তিনি। হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তির শর্তাবলীর ১৩ নং অনুচ্ছেদে রেললাইন ও সড়ক/মহাসড়কের পাশে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন স্থানে পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা থাকলেও সেই সরকারি নিয়ম মানছেন না খোদ ইজারাদার। সরকার নির্ধারিত স্থানে হাট না বসিয়ে ব্যাক্তি মালিকানাধীন ও রেললাইনের পাশে অবৈধভাবে হাট বসিয়ে শুরু করেছেন টোল আদায়ের রমরমা ব্যবসা। এতে একদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে রেলওয়ের ভূমি, অন্যদিকে পাকা সড়কের উপর হাট বসানোর কারনে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সেই সাথে বেকায়দায় পড়েছেন নিকটস্থ মসজিদের মুসল্লিসহ ডিগ্রি কলেজের হাজারো শিক্ষার্থীরা। এদিকে পশুরহাটটি রেলওয়ের জায়গায় বসানো হয়েছে বলে অনেকে স্বীকার করলেও অদৃশ্য কারনে অবৈধভাবে হাট পরিচালনার বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় বাসিন্দাসহ পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতার।সরকারি নির্দেশনা না মেনে অবৈধভাবে হাট পরিচালনা করায় ইজারাদারের বিরুদ্ধে রেলওয়ে ভূমির মারাত্মক ক্ষতিসাধনসহ জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ সাবেক এই জনপ্রতিনিধির। অলিউর রহমান চৌধুরী বকুল, (সাবেক) উপজেলা পরিষদ চেয়ারম্যান, ছাতক, সুনামগঞ্জ। সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ হাটটি উচ্ছ্যেদে নোটিশ জারি করাসহ নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিলেও উল্টো হাটটি উচ্ছ্যেদে লিখিত বা মৌখিক কোন ধরনের নোটিশ পান নি বলে দাবী ইজারাদারের। হিজবুল বারী শিমুল, ইজারাদার, গোবিন্দগঞ্জ নতুন বাজার পশুর হাট, ছাতক, সুনামগঞ্জ। রেলওয়ের উপ সচিব অডিও বার্তায় বলেছেন ,আমাদের রেলওয়ে জায়গাতে কেহ অবৈধভাবে পশুর হাট বসাতে পারেনা। আমরা শীর্ঘই হাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। শিমুল কুমার সাহা,উপ-সচিব,বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা,বাংলাদেশ রেলওয়ে,ঢাকা । ইজারাভূক্ত স্থানের বাইরে পশুর হাট বসানোর কোন নিয়ম নেই, কোন ইজারাদার এই নিয়ম অমান্য করলে অবশ্যই যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে জানালেন তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)