কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ

কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ

Aug 8, 2026

 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য, সমাজকর্মী ও সাংবাদিক মো. আব্দুস সালাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্যে মো. আব্দুস সালাম ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক ঘটনাপ্রবাহের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়। তিনি দেশের স্থিতিশীলতা, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে ইসলাম ধর্মের শিক্ষক হযরত আলী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *