নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে: ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সাকিল গ্রেপ্তার

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে: ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সাকিল গ্রেপ্তার

Aug 8, 2026

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিল সরদার (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নওগাঁ সদর থানা এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, নওগাঁ সদর থানাধীন দেবিদার থেকে ফতেহপুরগামী সড়কের পাশে জনৈক বক্করের বাড়ির নিকটবর্তী বিবির পুকুরপাড় এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে আটক করে। পরে তার নাম-ঠিকানা জানতে চাইলে তিনি সাকিল সরদার (৩৩), পিতা—বাবুল সরদার, সাং—টেপাগাড়ী, থানা ও জেলা—নওগাঁ বলে পরিচয় দেন। পরে উপস্থিত লোকজনের সামনে আটক সাকিল সরদারের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত হাফ প্যান্টের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার সাকিল সরদারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *