তানোর থানা পুলিশের অভিযানে গ্রেফতার সম্পূর্ণ
নওগাঁ প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর থানার চৌকস দায়িত্ববান অফিসার ইনচার্জ জনাব এস এম মাসুদ পারভেজের দিক নির্দেশনায় অত্র থানার মোঃ হাসমত আলী সঙ্গীয় চৌকস এসআই মোঃ আবু নাঈম, এএসআই মোঃ মহসিন আলম ফোর্স সহ ০৫-০৮-২০২৬ তারিখ রাতে অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানা ভুক্ত ছিনতাই মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী ১। মো: লিটন ডাগা (৩০), পিতাঃ মোঃ ইসরাফিল, সাং গোকুল, থানা: তানোর, জেলা: রাজশাহী এবং জি আর পরোয়ানভুক্ত চুরি মামলার আসামি কুখ্যাত চোর ২। মোহাম্মদ সেলিম (৩৬), পিতা: মো: নজরুল, সাং গোকুল, থানা: তানোর, জেলা: রাজশাহী দ্বয়কে গ্রেফতার করেন। আসামিদ্বয়কে পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।