নাসিরনগরে ৫,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পিকআপসহ ২ মাদক কারবারী আটক
মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থানায় মঙ্গলবার ৪ আগস্ট ০৮/২০২৬ সময় ০২:৪৫ ঘটিকায় নাসিরনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অত্র থানাধীন তিলপাড়া এলাকায় ১ টি পিকআপ আটক করে। পুলিশ পিকআপটি তল্লাশী করে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ আবুল হোসেন, পিতা-মৃত আঃ জলিল, সাং- নতুন গোদিগাঁও, থানা+জেলা-সুনামগঞ্জ, ২। মোঃ রাশেদ মিয়া, পিতা-আঃ লতিফ, সাং- এরুয়াখাই, থানা-দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১ নং আসামি আবুল হোসেন এর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৩ টি মাদক মামলা রয়েছে। এ-সংক্রান্তে নাসিরনগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।