ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১

ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১

Aug 3, 2026

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার শাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির সন্দেহভাজন ৩২ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) পরিচালিত অভিযানে আটক ব্যক্তি হলেন মো. রাহেশ (৩৭)। তিনি মৃত যাদু শেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁও সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামির কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ফেন্সিডিল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় মো. হারুন আর রশিদ, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *