১৮ নম্বর ওয়ার্ডে দুই দিন পরপর মিটারের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী
গাজীপুর প্রতিনিধিঃ
১৮ নম্বর ওয়ার্ডে মামুনের বাসায় চোরের দল কয়েকদিন পরপর বিদ্যুতের মিটারের তার চুরি নিয়ে যাচ্ছে। চোরের দল রাতের আঁধারে চুরি করে বলে ধারণা করা হচ্ছে। মাঝে মধ্যে এমন বৈদ্যতিক তারের চুরির ঘটনায় উক্ত পরিবারসহ এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী জানান, প্রথমে তার চুরির করার পর তারা নতুন করে আবার তার সংযোগ দেওয়া হলেও মাত্র দুই দিনের ব্যবধানে আবারও একইভাবে মিটারের তার কেটে নিয়ে যায় চোরের দল। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, সম্প্রতি এলাকায় চুরি বেড়ে যাওয়ায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি মনে করেছেন। এ ছাড়াও এলাকাবাশী দ্রুত উক্ত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের আশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা আর না ঘটে।