নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার

Jul 26, 2026

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায়, ২৪ইং জুলাই শুক্রবার, ৫০ পিস
ইয়াবা বড়ি সহ,রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইসমাইল আল রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার এসআই শফিউল্লাহ সিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তুলাতলী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। গ্রেপ্তার হওয়া ইসমাইল আল রাজীবের পিতা মৃত শামসুর রহমান, মাতা ফরহাদ আক্তার বানু। তার স্থায়ী ঠিকানা ঢাকার মোহাম্মদপুর থানার নুরুজ্জামান রোডের ৩/২১ নম্বর বাসা। তিনি বর্তমানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি প্রায় ৬ থেকে ৭ বছর ধরে ওই হাসপাতালে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাহিমা শারমিন হানিও একই হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তি রায়পুরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *