আশুগঞ্জে টোল প্লাজ ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারী আটক
মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা শুক্রবার জুলাই ০৭/২০২৬ সকালের সময় ০৯.০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অত্র থানাধীন সোনারামপুর এলাকা হতে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। সজীব, পিতা- আব্দুল মজিদ, সাং-খাটিংগা, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। শাহিদুল ইসলাম শহিদুল, পিতা- মৃত ইদন মিয়া, সাং-কমলপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।