অভিনব কায়দায় শরীরে গাঁজা বহনকালে ০৪ মাদক কারবারী গ্রেফতার

অভিনব কায়দায় শরীরে গাঁজা বহনকালে ০৪ মাদক কারবারী গ্রেফতার

Jul 24, 2026

 

মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ০৭/২০২৬ সকাল ১০.০০ ঘটিকায় নবীনগর থানাধীন শিবপুর পুলিশ ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অভিযানকালে ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তাদের দেহ তল্লাশীকালে অভিনব কায়দায় শরীরের সাথে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৪ জনের নিকট হতে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত লিজা আক্তারের বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি এবং মায়া আক্তারের বিরুদ্ধে ০১টি করে মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। লিজা আক্তার, পিতা- মোগবুল হোসেন প্রকাশ টিটু, সাং- কাশিমপুর, ২। মায়া আক্তার, পিতা- মুকুল হোসেন, সাং- কাশিমপুর, ৩। নার্গিছ আক্তার, পিতা সঞ্জব আলী, সাং-কাশিমপুর, ৪। রানা, পিতা- বাচ্চু মিয়া, সাং- সিঙ্গারবিল, সর্ব থানা- বিজয়নগর, জেলা- ব্রাক্ষণবাড়িয়া। এ-সংক্রান্তে নবীনগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *