পীরগঞ্জে সামাজিক সচেতনতামূলক আলোচনা কর্মশালা

পীরগঞ্জে সামাজিক সচেতনতামূলক আলোচনা কর্মশালা

Jul 13, 2026

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকূরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সচেতনতামূলক কর্মশালা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১৩ জুলাই সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ নং হাজিপূর ইউনিয়ন পরিষদ চত্বরে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এন এম ইসফাকুল কবীর, বিএনপির সা. সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক। ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ। প্রধান অতিথি উক্ত সচেতনতা কর্মশালা বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতন, সহিংসতা প্রতিরোধ, ইভটিজিং, শিশু শ্রম,আত্ম হত্যা, অপমৃত্যু সংক্রান্ত বিষয়াদি আলোকপাত করেণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *