লাখাইয়ে মহিলা মাদক কারবারি গ্রেপ্তার ১

লাখাইয়ে মহিলা মাদক কারবারি গ্রেপ্তার ১

Jul 4, 2026

হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে ২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৩০ লিটার মদ তৈরির উপকরণসহ পার্বতী রবিদাস (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ সুত্রে যানা যায় ।

  1. গ্রেফতারকৃত পার্বতী রবিদাস লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়নের স্বজন গ্রামের লিটন রবিদাসের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল উপজেলার স্বজন গ্রামে পার্বতী রবিদাসের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তাঁর কাছ থেকে থেকে ২ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ (৩০ লিটার ওয়াশ) জব্দ করা হয়। লাখাই থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা অফিসার ইনচার্জ মোঃ শরিফ উদ্দিন জানান মাদকের গ্রাস থেকে রক্ষায় কাজ করছে পুলিশ,এলাকায় মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *