গৌরীপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অফিস ডেস্ক :
ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত সংগঠন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) রেজি. নং-বি ১৭০৩ গৌরীপুর-শ্যামগঞ্জ শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা আমীর মাওলানা বদরূজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা সভাপতি মো. আবুবকর সিদ্দিক মানিক, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ ময়মনসিংহ শাখার সভাপতি, ময়মনসিংহ অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গৌরীপুর উপজেলা সভাপতি মো. জহিরুল ইসলাম।
গৌরীপুর-শ্যামগঞ্জ শাখার সভাপতি মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খোকন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা, সংযম ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং ব্যক্তি ও সমাজ জীবনে রমজানের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।