আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেবে ইসি: আনোয়ারুল ইসলাম সরকার

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেবে ইসি: আনোয়ারুল ইসলাম সরকার

অফিস ডেস্ক :
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গেজেট প্রকাশে কমিশন কোনো ধরনের তড়িঘড়ি করেনি। আইন মেনেই সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং নির্ধারিত সময়েই গেজেট প্রকাশ করা হয়েছে।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে, যে কোনো অভিযোগকারী আইনের আশ্রয় নিতে পারেন—এতে কোনো বাধা নেই। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
তিনি দাবি করেন, কমিশন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে। প্রত্যাশার চেয়েও বেশি সফলতা এসেছে এই নির্বাচনের মাধ্যমে।
এ সময় শেরপুর-৩ আসনের বিষয়ে এখনো কমিশনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *