গণভোটের গেজেট প্রকাশ, শপথ নেবেন সিইসি

গণভোটের গেজেট প্রকাশ, শপথ নেবেন সিইসি

অফিস ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গণভোটের চূড়ান্ত ফলাফল ও নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে প্রকাশিত গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি, আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এ ছাড়া বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।
গেজেট প্রকাশের মাধ্যমে গণভোটের ফলাফল চূড়ান্ত আইনি স্বীকৃতি পেল বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে অনুযায়ী আগামী সোমবার বা মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে।
একই দিনে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের সম্ভাবনাও রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। ফলে গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেশে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *