ভালুকায় কার্টনে মিলল নবজাতকের মরদেহ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের মরদেহ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার হাজিরবাজার এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে একটি কার্টন পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কার্টনের ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা ভরাডোবা হাইওয়ে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদি মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা নবজাতকটিকে কার্টনের ভেতর রেখে মহাসড়কের পাশে ফেলে যায়। এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মরদেহটি ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *