আজ পবিত্র শবে মেরাজ, মুসলিম উম্মাহর জন্য বিশেষ একটি রাত

আজ পবিত্র শবে মেরাজ, মুসলিম উম্মাহর জন্য বিশেষ একটি রাত

 

মো: শামীম খান-স্টাফ রিপোর্টার

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। মুসলমানদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতটি ইবাদত-বন্দেগি, নামাজ ও দোয়ার মাধ্যমে পালন করবেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর আদেশে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) পবিত্র মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে আকাশে গমন করেন। এই ঘটনাই ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত। এ সময় মহানবী (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।

পবিত্র কুরআন ও হাদিস থেকে জানা যায়, এই রাতে মহানবী (সা.) ‘বুরাক’ নামের বিশেষ বাহনে চড়ে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত ও ফেরেশতাদের নানা নিদর্শন দেখেন।

এই পবিত্র রাতে মুসলমানরা মসজিদ ও নিজ নিজ ঘরে কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *