সারাদেশের বেসরকারি স্কুল, কলেজে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের

সারাদেশের বেসরকারি স্কুল, কলেজে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের

Sep 22, 2026

নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ২১ সেপ্টেম্বর সোমবার একবিবৃতিতে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল, কলেজ, মাদ্রাসায় ম্যানেজিং কমিটির ও গভর্নিং বডির নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির সরকার প্রায় ৮ মাস ধরে সরকার পরিচালনা করে আসছে। এর পূর্বে অন্তর্বর্তী সরকার প্রায় ১৮ মাস দেশ পরিচালনা করেছে। কিন্তু অন্তর্বর্তী ও চলমান বিএনপির সরকার এখন পর্যন্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় সরাসরি নির্বাচনের আয়োজন করেছে না। এহেন অবস্থায় বেসরকারি স্কুল, কলেজ পরিচালনায় জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হচ্ছে। কোন কোন স্কুল, কলেজে ফ্যাসিস্ট সরকারের আমলের ন্যায় দূর্নীতি চলছে। এতে শিক্ষার যথাযথ মান উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক লুটপাটসহ পড়াশুনার পরিবেশও নাই। প্রায় সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা দীর্ঘদিন ধরে এডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। জাতীয় নির্বাচনের পর সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হচ্ছে কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসায় ম্যানেজিং কমিটির ও গভর্নিং বডির নির্বাচনে কোন আইনগত বাধা নাই। তবুও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারনে নির্বাচন দিতে গড়িমসি করছে। বর্তমানে দেশের সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় নির্বাচন করার মতো সুষ্ঠু পরিবেশ রয়েছে। এই সুষ্ঠু পরিবেশ চলমান থাকা অবস্থায় এবং শিক্ষার্থী ভর্তি শেষে একাদশ শ্রেনিতে ক্লাস শুরুর সাথে সাথে ম্যানেজিং কমিটির/গভর্নিং বডির নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করার কার্যক্রম শুরু করার জন্য দেশের সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *