টেকনাফে বাংলাদেশ খেলাফতে মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে বাংলাদেশ খেলাফতে মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অফিস ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাংলাদেশ খেলাফতে মজলিস টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিস কক্সবাজার জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জয়েন্ট সেক্রেটারি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *