গাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

গাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

Nov 18, 2026

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রায়হাম আল মাহমুদ (রানা) আহ্বায়ক ও এ্যাড. মোহামমদ, জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে সংগঠনটির গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৭ নভেম্বর) গাজীপুর জেলা পরিষদ হলরুমে বিকেল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের গাজীপুর ও টাঙ্গাইল অঞ্চলের কো-অর্ডিনেটর ডা. মো. নাজম আল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহবুব আলম মাহফুজ। বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। কিন্তু একটি উগ্রবাদী গোষ্ঠীর কারণে মানুষের বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাক্‌স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও সংগঠন করার অধিকার দেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে। সংগঠনের এ অগ্রযাত্রায় উপস্থিত সবার সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি। সংগঠনের সদস্য মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন- মজিবর রহমান রামা, আনোয়রুল কবির, আলী আজগর, মনজ কুমার মন্ডল, দীলিপ কুমার দাস, ডা. অপূর্ব রানী, সাধন চন্দ্র দে, ডা. মোঃ হুমায়ন কবির, বীর মুক্তিযোদ্ধা এম. এ. হাকিম মুল্লা, বীর মুক্তিযোদ্ধা-অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, মোঃ জিলাত আলী, মোছাঃ- সেরিনা আমার, উজ্জ্বইল চন্দ্র সরকার, গোল শেনারা বেগম, আরাফাত ইসলাম, মোঃ আবদুল হান্নান মোল্লা, আনোয়ার চিশতী, নিরনজন মজুমদার ও আয়শা সিদ্দিকী। এ ছাড়াও গাজীপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *