পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

Nov 18, 2026

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

​ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের মাঝে ডিজিটাল তথ্য সংগ্রহের জন্য ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ল্যাপটপ তুলে দেন ঠাকূরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু। ​এ সময় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন প্রশিক্ষক এবং মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের সঠিক তালিকা তৈরী করা সম্ভব হবে। মাঠপর্যায়ে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *