চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক বিট পুলিশিং কার্য ক্রম প্রসঙ্গে

মস্তু মিয়া
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
জুন ৩০/০৬/২০২৬ইং তারিখে রেলওয়ে পুলিশ সুপার জনাব জান্নাত আফরোজ এর নির্দেশনায় বিকাল ১৭.৪০ ঘটিকায় আখাউড়া রেলওয়ে থানাধীন তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে স্থানীয় সাধারন জনগনদেরকে সাথে নিয়ে একটি জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে পুলিশ। আলোচনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ভয়াবহতা এবং এটি একটি আইনত দন্ডনীয় অপরাধ এ বিষয়ে জনসাধারনকে সতর্ক করা হয়। পরবর্তীতে রেললাইন সংলগ্ন বসতবাড়ি সমূহে গিয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করতে নিরুৎসাহিত করা হয় এবং অভিভাবকদেরকে আরো বেশি সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হয়। ইতিমধ্যেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় রুজুকৃত ০৩(তিন) টি নিয়মিত মামলার আসামীদেরকে গ্রেফতারের উদ্দেশ্যেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। স্টেশন এলাকায় এবং রেললাইনে অযথা বসে না থাকার জন্য স্থানীয় জনসাধারনকে বিশেষভাবে সতর্ক করা হয়। এ বিষয়ে স্থানীয় রেলওয়ে মসজিদে মাইকিং করার মাধ্যমে স্টেশন এবং রেললাইন সংলগ্ন বসতবাড়ির লোকজনদেরকে সতর্ক করা হয়। এছাড়াও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে স্টেশন এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। বর্ত মানে ফাঁড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।