পুলিশ সুপারের নেতৃত্বে নওগাঁয় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা

পুলিশ সুপারের নেতৃত্বে নওগাঁয় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা

Jun 30, 2026

 

অফিস ডেস্কঃ

নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে নতুন গতি এসেছে বলে বিভিন্ন মহলের অভিমত। জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত অভিযান, জনগণের সঙ্গে মতবিনিময়, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে বলে অনেকে মনে করছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সচেতন মহলের প্রত্যাশা, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে নওগাঁ আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *