উঠান বৈঠকে লটারির মাধ্যমে নির্বাচিত দুই, প্রতিবছর ১০ জন ভোটারকে হজে পাঠাবেন ফয়সাল আহামেদ সরকার

উঠান বৈঠকে লটারির মাধ্যমে নির্বাচিত দুই, প্রতিবছর ১০ জন ভোটারকে হজে পাঠাবেন ফয়সাল আহামেদ সরকার

Jun 30, 2026

 

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর আলহাজ্ব মোঃ ফয়সাল আহামেদ সরকারের উদ্যোগে দক্ষিণ ভোগড়া ঈদগাহ মাঠ কাটুন ফ্যাক্টরি এলাকায় এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বী, সমাজসেবক, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুইজনকে নির্বাচিত করা হয়। পাশাপাশি উপস্থিত জনসাধারণের উদ্দেশে আলহাজ্ব মোঃ ফয়সাল আহামেদ সরকার ঘোষণা দেন, তিনি নিজ উদ্যোগে প্রতিবছর ১০ জন ভোটারকে পবিত্র হজ পালনের সুযোগ করে দেবেন। উঠান বৈঠকটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *