পঞ্চগড়ে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ
পঞ্চগড়ের আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস পালিত হয়েছে । মাদকের ভয়াবহতা সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জাতিসংঘ ১৯৮৭ সালে এই দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের আয়োজনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় ২ আসনের এমপি মুহাম্মদ ফরহাদ হোসেন আজাদ তিনি বলেন, সরকার শুরু থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। আরো বলেন তরুণদের মাদকাসক্তির পাশাপাশি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার, অনলাইন জুয়া ও অন্যান্য প্রযুক্তিনির্ভর আসক্তি থেকেও দূরে রাখতে হবে। খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ কাজে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আবু সাঈম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন সহ আরো অনেকে।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী , আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।