নিউইয়র্কে বরিশালবাসীকে উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জহিরউদ্দিন স্বপন এমপি
আন্তর্জাতিক ডেস্কঃ
হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ
মাতৃভূমির কল্যাণ ও উন্নয়নে পরস্পরের সহযোগী হয়ে কাজের উদাত্ত জানালেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা,পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি, বরিশালের কৃতি সন্তান জহির উদ্দিন স্বপন এমপি।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ। জহির উদ্দিন স্বপন এমপির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে গত রবিবার ,১৫ নভেম্বর ২০২৬,সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্টের পার্টি হলে বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের সন্তান ডা: আব্দুস সবুর। প্রধান অতিথির বক্তব্যে জহিরউদ্দিন স্বপন এমপি বলেন, বরিশালবাসীকে যুক্তরাষ্ট্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের স্বার্থে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে যেন তার সাথে যোগাযোগ করেন। তিনি সবসময় বরিশালবাসীর পাশে থাকার সংকল্প ব্যক্ত করেন । বরিশালের উন্নয়নে বর্তমান সরকারের সকল কর্মকাণ্ডে সজাগ দৃষ্টি রাখবেন বলে উল্লেখ করে স্বপন আরো বলেন, ইতোমধ্যে বরিশাল-কুয়াকাটা ছয় লেনের রাস্তার কাজে প্রয়োজনীয় পদক্ষেপ বর্তমান সরকার শুরু করেছেন এবং কুয়াকাটাকে একটি আধুনিক সমুদ্র বন্দরে রূপান্তরিত করার চিন্তা ভাবনা করছেন । যুক্তরাষ্ট্রে বসবাসরত বরিশাল বাসী তাকে যে সন্মান দেখালেন সেজন্য তিনি বরিশাল বাসীর নিকট কৃতজ্ঞ এবং গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক শাহিন। শাহিন উল্লেখ করেন, নিউইয়র্ক হচ্ছে বিএনপির ঘাঁটি এবং এই ঘাঁটিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে রাখতে বরিশালের প্রবাসীরাও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লাগাতার আন্দোলনে লিপ্ত ছিলেন। আজকের এ অনুষ্ঠানেও একই চেতনায় দলমত-নির্বিশেষে বরিশালবাসীর সমাগম তারই প্রকাশ ঘটিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার চলমান কর্মসূচির সাথে বরিশালবাসী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছি। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা জাফর তালুকদার, সৈয়দ মুরাদুল হাসান রেজা, জিয়াউল হক মিশন, জাহাঙ্গীর এইচ হোসেন, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সাধারণ সম্পাদক জাসাস যুক্তরাষ্ট্র,সোহরাব এইচ,খান, নীরা রব্বানী, মনি আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী রফিক খান, বিএনপি নেতা ইমরান শাহ্ রন, খন্দকার রেজাউনুল হক, দেওয়ান কাউছার। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন মোহাম্মদ মৃধা জসিম, সালাম, জাকির হাওলাদার, মোহাম্মদ মহসিন, রুবেল গাজী, নুরে আলম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ নাছির,সুমন ইসলাম, মোহাম্মদ ফিরোজ, মোঃ জেমস ,হাসিব হোসেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অহিদুজ্জামান নিলু, রুহুল আমিন নাসির ও মাজারুল ইসলাম মিরন।