যুক্তরাষ্ট্রে আইসিই’র অভিযানে গ্রেপ্তার বাফোলো বিএনপি নেতা মাকসুদ
আন্তর্জাতিক ডেস্কঃ
হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ
বাফোলো বিএনপি নেতা আজহারুল মাকসুদকে গ্রেফতার করেছে আইসিই”র অভিযানে ।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ। তার মুক্তির জন্য চেষ্টা চালাচ্ছে পরিবার ও বিএনপি।যুক্তরাষ্ট্রে আইসিই’র অভিযানে গ্রেপ্তার বাফোলো বিএনপি নেতা মাকসুদ আজহারুল মাকসুদ।যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল মাকসুদ।গত ৬ নভেম্বর বাফেলোতে নিজের কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার মুক্তির জন্য ইতোমধ্যে অ্যাটর্নির সঙ্গে কথা বলেছেন তার স্ত্রী। সোমবার তার জামিনের আবেদন করার কথা রয়েছে।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর অভিবাসনবিরোধী অভিযান কিছুটা কমতে পারে বলে ধারণা করেছিলেন অনেকে। তবে বাস্তবে অভিযান আরও জোরদার করা হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের পরদিন থেকে ৬ নভেম্বর পর্যন্ত তিন দিনে অন্তত ২৩০ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজহারুলের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির অনেক নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক এবং উদ্বেগজনকও। কারণ স্ত্রী-সন্তান নিয়ে বেশ ক’বছর যাবত বসবাস করছিলেন আজহারুল মাকসুদ ।অভিবাসনের আইন লঙ্ঘন ছাড়া আর কোনো অপরাধে লিপ্ত ছিলেন না।”
আজহারুল মাকসুদকে পারোলে মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান বিএনপি নেতৃবৃন্দ। তারা সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ আইনজীবীর পরামর্শ অনুযায়ী চলাচলের আহ্বান জানান। পাশাপাশি ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড ও পাসপোর্ট সঙ্গে রাখার পরামর্শ দেন। বিএনপি নেতৃবৃন্দ বলেন, “ইমিগ্রেশন পুলিশ এখন সব জায়গায় অভিযান পরিচালনা করছে।”নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৩৯০ মাইল দূরে নায়াগ্রা জলপ্রপাতের কাছে বাফেলোতে সাম্প্রতিক বছরগুলোতে অর্ধলক্ষাধিক বাংলাদেশি বসতি গড়েছেন। সেখানে চলতি বছরের ৫ অগাস্ট পর্যন্ত ৫১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ডজনখানেক বাংলাদেশিও রয়েছেন বলে কমিউনিটির তরফে জানানো হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক স্টেটের ওই অঞ্চলে গ্রেপ্তারের সংখ্যা ২ হাজার ৯০০। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে, তাদের ৭৫ শতাংশের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা ছিল না। মানবাধিকার নেতৃবৃন্দ বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার একজন পাগল, তিনি কোনো আইন মানেন না,ক্ষমতার অপব্যবহার করে যা ইচ্ছা তাই করে যাচ্ছেন।আমেরিকার সৌন্দর্য অভিবাসীর দেশকে ধংসের শেষ পর্যায়ে নিয়ে গেছেন ।তিনি বিশ্বের মানবাধিকার লংঘন করেই যাচ্ছেন।তার অবৈধ কার্য কলাপে বিশ্ব আজ ধংসের পথে ।