চেতনার মুক্তি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান
আন্তর্জাতিক ডেস্কঃ
চেতনার মুক্তি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের
নিজস্ব প্রতিবেদক: মানুষের চেতনার মুক্তিই ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের প্রথম বিপ্লব। নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি শোষণমুক্ত, মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে মনে করে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ।সংগঠনটির প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও সংগঠক এম. এ. রউফ বলেন, একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র (Welfare State) প্রতিষ্ঠার জন্য প্রথমেই প্রয়োজন নাগরিকের চিন্তার স্বাধীনতা, অধিকার সচেতনতা এবং প্রশ্ন করার সাহস। নাগরিককে জানতে হবে—আমি কেন বঞ্চনার শিকার? আমার ন্যায্য অধিকার কেন নিশ্চিত হচ্ছে না? রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্য কেন থাকবে? তিনি বলেন, এই আত্মজিজ্ঞাসাই নাগরিককে অন্ধ আনুগত্য থেকে মুক্ত করে দায়িত্বশীল ও সচেতন মানুষ হিসেবে গড়ে তোলে। কল্যাণ রাষ্ট্র কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দয়া কিংবা ওপর থেকে চাপিয়ে দেওয়া ব্যবস্থা নয়; বরং অধিকার সচেতন নাগরিকের সম্মিলিত দাবি, অংশগ্রহণ ও দায়িত্ববোধের ফল। ক্ষমতার পরিবর্তন নয়, প্রয়োজন রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার।ৎআন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসনের বক্তব্যে বলা হয়, শুধু ক্ষমতার হাতবদল কিংবা শাসক পরিবর্তনের মাধ্যমে স্থায়ী রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব নয়। প্রয়োজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, জবাবদিহি ও কার্যকারিতা নিশ্চিত করা।।এ ক্ষেত্রে বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে ব্যক্তিগত ও দলীয় প্রভাবমুক্ত করে শক্তিশালী করা, আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রাতিষ্ঠানিক সততা প্রতিষ্ঠা করা জরুরি পাশাপাশি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণ, ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান ও বিকাশের সুযোগ সৃষ্টি এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনটির মতে, গণতন্ত্র কেবল ভোট প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। রাষ্ট্রের নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিভাজনে দুর্বলতা, ঐক্যে শক্তিসংগঠনটির আরেকটি গুরুত্বপূর্ণ আহ্বান হলো—বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। Divide and Rule বা বিভক্ত করো এবং শাসন করো—এই নীতির মাধ্যমে ধর্ম, অঞ্চল, ভাষা, শ্রেণি, দল ও গোষ্ঠীগত পার্থক্যকে সংঘাতে রূপ দিয়ে মানুষের সম্মিলিত শক্তিকে দুর্বল করা হয়। এর বিপরীতে সংগঠনটি তুলে ধরেছে ঐক্যের দর্শন—United We Stand, Divided We Fall।।অর্থাৎ ঐক্যবদ্ধ থাকলে আমরা শক্তিশালী, বিভক্ত হলে আমরা দুর্বল। দার্শনিক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসার বক্তব্যের আলোকে বলা হয়, মানুষের পারস্পরিক বিভেদ ও সংঘাত বৃহত্তর জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। তাই ব্যক্তিগত, দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণকে প্রাধান্য দিতে হবে।।জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, মোহাম্মদ মেহেরাজ হোসেন চৌধুরী এবং মোহাম্মদ মেহেরাব হোসেন চৌধুরী বলেন, একটি কাঠি সহজেই ভেঙে ফেলা যায়, কিন্তু অনেকগুলো কাঠি একসঙ্গে বাঁধা থাকলে তা ভাঙা কঠিন। একইভাবে একজন মানুষের দাবি উপেক্ষা করা সম্ভব হলেও হাজার মানুষ ন্যায্য দাবিতে ঐক্যবদ্ধ হলে সেই দাবি উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। সৈয়দ মোহাম্মদ এমরান বলেন, ঐক্যবদ্ধ মানুষের সম্মিলিত শক্তিই ন্যায়সংগত দাবি প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। লাবনী আনোয়ার বলেন, বিভাজনের রাজনীতি চিনতে হলে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে—কে আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে? আমাদের বিভক্তিতে কার লাভ হচ্ছে? আমাদের পার্থক্য বড়, নাকি আমাদের অভিন্ন স্বার্থই বড়? এম. এ. রউফ বলেন, ভিন্নমত থাকা স্বাভাবিক। ঐক্য মানে সবাই একই কথা বলবে, তা নয়। প্রকৃত ঐক্য হলো মতের পার্থক্য বজায় রেখেও দেশের স্বার্থ, মানুষের অধিকার, ন্যায়বিচার ও শান্তির প্রশ্নে একসঙ্গে দাঁড়ানো।
জাতীয় ঐক্যের মূলনীতি
সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতির ওপর গুরুত্ব দেওয়া হয়—
১. দল আলাদা হতে পারে, দেশ এক।
২. মত আলাদা হতে পারে, অধিকার সবার।
৩. পথ আলাদা হতে পারে, জাতীয় স্বার্থ অভিন্ন।
৪. ঘৃণা নয়, পারস্পরিক সহযোগিতা চাই।
৫. বিভাজন নয়, জাতীয় ঐক্য চাই।
রাষ্ট্র পরিবর্তনের জন্য চাই চিন্তার মুক্তি
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের বক্তব্যে আরও বলা হয়, সমাজ ও রাষ্ট্র একটি পরিবর্তনশীল জীবন্ত সত্তা। তাই সময়ের প্রয়োজনে আইন, নীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থার ধারাবাহিক সংস্কার ও আধুনিকায়ন প্রয়োজন। চিন্তার দাসত্ব থেকে মুক্তি, আত্মমর্যাদাবোধ এবং সামাজিক দায়বদ্ধতা ছাড়া কোনো পরিবর্তনই দীর্ঘস্থায়ী হতে পারে না।
সংগঠনটির প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও সংগঠক এম. এ. রউফ বলেন, ব্যক্তিগত ক্ষোভকে সমষ্টিগত কল্যাণের চিন্তায় রূপান্তর করতে হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যের অধিকার রক্ষায়ও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের অভিজ্ঞতা, অবদান, মতামত এবং অংশগ্রহণকেও যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সংগঠনের স্লোগান
বিভক্ত করো না, ঐক্য গড়ো।
ঘৃণা নয়, সহযোগিতা চাই।
বিভাজন নয়, জাতীয় ঐক্য চাই।
United We Stand, Divided We Fall।
সংগঠনটির পক্ষ থেকে দেশের সর্বস্তরের নাগরিক, প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা, সামাজিক সংগঠক ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে—ব্যক্তি, দল ও গোষ্ঠীগত বিভেদ ভুলে মানুষের অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার।
নিবেদনে:
এম. এ. রউফ (M. A. Rouf)
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও সংগঠক
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
কাতার।
Founder Members Secretary
International Remittance Juddah Shonshod.
ই-মেইল: roufnasrin@gmail.com
যোগাযোগ: 00974 66958035