বিভাজন নয়, ঐক্য চাই—দেশের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান-এম এ রউফের
আন্তর্জাতিক ডেস্ক:
দেশের কল্যাণ, সামাজিক ন্যায়বোধ, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিভাজনের পরিবর্তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধা সংসদের চালিকাশক্তি এম এ রউফ। এক বক্তব্যে এম এ রউফ বলেন, সমাজে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে হলে মানুষের কথা, কাজ ও আচরণকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। মুখোশধারী ব্যক্তিদের পরিচয় তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রকাশ পায়। তাই দেশের কল্যাণে কাজ করতে হলে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
তিনি বলেন, “মিথ্যার সঙ্গে কথা বলতে হলে মিথ্যার সঙ্গে যোগাযোগ করুন। সত্যবাদীর সঙ্গে কথা বলতে হলে সত্যের সঙ্গে যোগাযোগ করুন। মুখোশধারীদের চিনতে হলে তাদের কাছেই যেতে হবে। আর দেশের কল্যাণে কাজ করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।” এম এ রউফ আরও বলেন, ভালো মানুষ ও সুন্দর সমাজ গঠনের জন্য পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের কোনো বিকল্প নেই। বিভাজন সৃষ্টি না করে সবাইকে একসঙ্গে নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কবিতায় ঐক্য ও ন্যায়ের আহ্বান এ বক্তব্যের সঙ্গে একটি কবিতার মাধ্যমে সত্য, ন্যায়, দেশপ্রেম ও সামাজিক ঐক্যের বার্তাও তুলে ধরা হয়েছে— মিথ্যার ছায়া এড়াতে হলে মিথ্যার পথেই হাঁটো, সত্যের আলো খুঁজতে হলে আমাদের হাতটি কাটো। মুখোশধারীদের চিনতে হলে তাদের কাছেই যাও,
দেশের কল্যাণে লড়তে হলে আমাদের সাথে গাও।
ভালো মানুষ যদি হতে চাও, আমাদের সাথে মেলাও সুর,
একসাথে গড়ে তুলবো সমাজ—অন্যায় হবে দূর। বক্তব্যে সংগঠনের অন্যতম স্লোগান হিসেবে বলা হয়েছে—“বিভাজন নয়, ঐক্য চাই।” এই স্লোগানের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যের বার্তা তুলে ধরা হয়েছে। এম এ রউফ বলেন, “ইতিহাস সাক্ষী, ইতিহাস ভিন্ন কথা বলে।” অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রেমিট্যান্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে দেশপ্রেমিক ও প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের কর্মকাণ্ড ও যোগাযোগের বিষয়ে আগ্রহীদের roufnasrin@gmail.com ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
International Team, Remittance Warriors Parliament
এম এ রউফ