নিউইয়র্কের জল খাবার রেষ্টুরেন্টের প্রশংসায় বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
গত বৃহস্পতিবার,২৭ আগস্ট ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় ১৯৭৫–এর নভেম্বরে সংঘটিত সিপাহি জনতা বিপ্লব এর নায়ক বলে খ্যাত কর্নেল (অবঃ) আবু তাহেরের মূল সহযোগি বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানের যুক্তরাষ্ট্র আগমনে এক সংবর্ধনার আয়োজন করেন ১৬৮-০১,জ্যামাইকা এভিনিউতে অবস্থিত ১৭ জুলাই ২০২৬,রুচিশীল রেষ্টুরেন্ট জল খাবার এর অন্যতম কর্নধার ও জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি)যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন খান ।সংবর্ধনায় সভাপতিত্ব করেন তসলিম উদ্দিন খান এবং পরিচালনা করেন জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক ও ফেইসবুক এক্টিভিস্ট হাজী আনোয়ার হোসেন লিটন ।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রথম ফৌজ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান কতৃক একদশক কারাবন্দি বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান ।বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন । সংবর্ধনার আয়োজনে বিশেষ প্রশংসা করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান। তিনি রেষ্টুরেন্ট এর খাবারের ভূয়সী প্রশংসা করেন ।উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান,নিউইয়র্ক এসেছিলেন ৫ আগস্ট ২০২৬। এবং বাংলাদেশ এ যাবেন ৩ সেপ্টেম্বর ২০২৬ সংবর্ধনা শেষে সবাইকে রকমারি আয়োজনে নৈশভোজে আপ্যায়ন করেছেন ।