ব্রাহ্মণবাড়িয়া ৫০০ ইয়াবাসহ স্বামী স্ত্রী ২ জন আসামী গ্রেফতার
মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক অভিযানে উদঘাটিত মামলার তথ্য, ঘটনার তারিখ, মঙ্গলবার ২৪ নভেম্বর ১১/২০২৬, সময়ঃ১০:০০ হতে ১০:৩০ ঘটিকা। ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন রাধিকা বাজারস্থ মেসার্স ইমরান এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে কসবা হতে। ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কের পশ্চিম পার্শ্বে রাস্তার উপর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। আসামীর নাম ও ঠিকানাঃমোসা: আকলিমা আক্তার (৩৭) গ্রেফতার, স্বামী: মো: আউয়াল মিয়া, পিতা- রফিকুল ইসলাম, মাতা- সোহেনা বেগম, সাং- ছোট শালঘর, বড় শালঘর ইউপি, থানা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা, ০২। মোঃ আউয়াল মিয়া (৪৪) গ্রেফতার, পিতা: আব্দুর রহমান, মাতা: রমিছা খাতুন, সাং- দক্ষিণনগর, ০৬নং ওয়ার্ড, দিগদাইড় ইউপি, থানা: তাড়াইল, জেলা: কিশোরগঞ্জ।উদ্ধারকৃত আলামত, ইয়াবা ট্যাবলেট ৫০০ (পাঁচশত) পিস।আসামীর সংখ্যা ০২(দুই) জন। আসামীর বিরুদ্ধে সহকারী উপ-পরিদর্শক জনাব রবিউল হাসনাত মামলার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।