সালথায় ছাত্রলীগের উপজেলা সভাপতি ও ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

সালথায় ছাত্রলীগের উপজেলা সভাপতি ও ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

Nov 12, 2026

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ (২৬) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ.এস.এম. ফেরদাউসকে (২৮) গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে এ.এস.এম. ফেরদৌস এবং ফিরোজ খান রাজ কে বিকেলের দিকে গট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের মোমরেজ খানের পুত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদাউস উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের পুত্র। দুই ছাত্রলীগ নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ কে তার এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়ধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *