বিজয়নগরে বিস্ফোরক মামলার আসামি উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বিজয়নগরে বিস্ফোরক মামলার আসামি উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

Jun 20, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি হৃদয় আহমেদকে গ্রেফতার করেছে। ১৮ জুন (বৃহস্পতিবার) আনুমানিক সন্ধ্যা ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই মাহবুবুল আলম ও তাঁর সঙ্গীয় ফোর্স উপজেলার একটি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হৃদয় আহমেদ বিজয়নগর থানার একটি মামলার (মামলা নং-১০, তারিখ: ২৭/০৮/২০২৪ খ্রিঃ) এজাহারনামীয় আসামি। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৪৩৫/১১৪/৩৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় মামলা রয়েছে। হৃদয় আহমেদ বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ দুলাল মিয়া ও মোছাঃ কাজল রেখার ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানেহ আগামীকাল (১৯ জুন) আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *