গাজীপুরে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

গাজীপুরে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

Jun 6, 2026

গাজীপুরে সাংবাদিক আমিনুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় কর্মরত দৈনিক জনতা পত্রিকার সাংবাদিক আমিনুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভবানীপুর বাজারে অবস্থিত ‘আবির অয়েল মিল অ্যান্ড জেনারেল স্টোর’-এ এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক আমিনুল ইসলাম জানান, চোরেরা দোকানের পেছনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রোববার সকালে দোকানের কর্মচারী দোকান খুলতে এসে পেছনের বেড়া ভাঙা এবং দোকানের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দোকান মালিককে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক চোরদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *